ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • চর্বিজাতীয় খাবার না খেলে যেসব ক্ষতি

    চর্বিজাতীয় খাবার না খেলে যেসব ক্ষতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনেকের ধারণা, ফ্যাট বা চর্বিজাতীয় খাবার আমাদের স্বাস্থ্যের জন্য খুব খারাপ। এ ধরনের খাবার খেলে দ্রুত ওজন বাড়ে। তাই যতটা সম্ভব কম খাওয়া উচিত এসব। কিন্তু এই ধারণা সঠিক নয়।

    ফ্যাট শরীরের জন্য উপকারী। প্রোটিন ও কার্বোহাইড্রেটের মতো ফ্যাটও গুরুত্বপূর্ণ একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ফ্যাটের প্রয়োজন। না হলে গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। 

    ত্বকে সমস্যা

    গবেষণা বলছে, শরীরে ফ্যাটের ঘাটতি হলে সর্বপ্রথম এর প্রভাব পড়ে ত্বকে। পর্যাপ্ত ফ্যাটের অভাবে ত্বকে শুষ্ক ব়্যাশ, স্ক্যালি স্কিন, ডার্মাটাইটিস বা ফোলাভাব দেখা দিতে পারে। ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক, নিষ্প্রাণ।

    চুল পড়া

    প্রোস্টাগ্ল্যান্ডিন নামের এক ধরনের ফ্যাট চুলের জন্য গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ফ্যাট গ্রহণ না করলে, চুলের ফলিকল এবং শ্যাফ্টের ক্ষতি হয়। ফলে চুল পড়া ও চুলের অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।

    হরমোনজনিত সমস্যা

    শরীরে হরমোন উৎপাদন করে এন্ডোক্রাইন সিস্টেম। এই সিস্টেমের সঠিক কার্যকারিতার জন্য প্রয়োজন ভিটামিন বি-১২, ভিটামিন ডি এবং সেলেনিয়াম। ফ্যাটের অভাবে এসব ভিটামিনের অভাব হতে পারে, যা হরমোনের ভারসাম্যহীনতার কারণ হতে পারে। এমনকি যৌনতা ও মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়তে পারে।

    ক্লান্তি

    শরীরে ফ্যাটের কমতি হলে ক্লান্তি, দুর্বলতা দেখা দিতে পারে। মানসিক এবং শারীরিক ক্লান্তি, উভয়ই হতে পারে।

    রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া

    পর্যাপ্ত শাকসবজি, ফলমূল ও কার্বোহাইড্রেট খাওয়ার পরও যদি ঘন ঘন অসুস্থ হন, তাহলে শরীরে ফ্যাটের ঘাটতি হয়েছে কি না তা চেক করতে হবে। ফ্যাটের অভাবে ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে। তাই এই ঘাটতি পূরণে প্রতিদিন বিভিন্ন রকমের বাদাম ও বীজ খেতে হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ