ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আমতলীতে ২০০ পিস ইয়াবাসহ হিজড়া গ্রেফতার 

    আমতলীতে ২০০ পিস ইয়াবাসহ হিজড়া গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার জেলা ডিবি পুলিশ এক হিজড়াকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। আটককৃত তৃতীয় লিঙ্গের হিজড়ার  নাম সপ্না খলিফা। সে আমতলী উপজেলার ৪নং হলদিয়া ইউনিয়নের ধলু খলিফার সন্তান। 

    বরগুনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম খান জানান, দীর্ঘদিন ধরে গোপনে গ্রেফতারকৃত তৃতীয় লিঙ্গ  হিজড়া স্বপ্না খলিফা ইয়াবা বেচাকেনা করে আসছিল। 

    গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আটটার দিকে বরগুনা ডিবি পুলিশের উপ পরিদর্শক জাহিদুল কবিরের  নেতৃত্বে সপ্না খলিফার আমতলী পৌরসভার ৩ নং ওয়ার্ডের  বাসায় অভিযান চালিয়ে  তাঁর নিকট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায়  স্বপ্না খলিফাকে আসামি করে আমতলী  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ