ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • সুন্দরগঞ্জে নিখোঁজের ১০দিন পর শিশুর মরদেহ উদ্ধার

    সুন্দরগঞ্জে নিখোঁজের ১০দিন পর শিশুর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম ফোরকানিয়া গ্রামের শিশু নাইম মিয়া (৬) নিখোঁজের ১০দিন পর বাড়ির পাশের ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

    শনিবার দুপুরে স্থানীয় কৃষক ধানক্ষেতে গিয়ে ওই শিশুর অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। নাইম ওই গ্রামের আনিছুর রহমানের ছেলে। মরদেহ উদ্ধারের পর এলাকায় চলছে নানা জল্পনা-কল্পনা।  

    জানা গেছে, গত ৩ নভেম্বর সকাল ১০টা হতে ১২টার মধ্যে নাইম বাড়ি সংলগ্ন গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে খেলা খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোজাখুঁজির পর তাকে না পাওয়ায়  ৩ নভেম্বর রাতে নাইমের পিতা থানায় জিডি করে। পরদিন এনিয়ে এলাকায় মাইকিংও করে। 

    নাইমের পিতা আনিছুরের দাবি, দীর্ঘদিন হতে ভাগিশরিকের সাথে জমিজমা নিয়ে তাঁর বিরোধ চলে আসছে। এনিয়ে থানায় এবং আদালতে একাধিক মামলা রয়েছে। বহুবার ভাগিশরিকরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারাই এ হত্যাকান্ড ঘটিয়েছে।

    খবর পেয়ে থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম সঙ্গীয় ফোঁস নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধানক্ষেত হতে মরদেহ উদ্ধার করে। ওসি জানান, মরদেহের মাথায় আঘাতের দাগ রয়েছে। পাশিপাশি গলায় কলার গাছের শুকনা পাতা দিয়ে বেধে রাখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এনিয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ