ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • ফজরের নামাজ পড়ে চিরঘুমে ফারুক

    ফজরের নামাজ পড়ে চিরঘুমে ফারুক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে মো. ফারুক নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘুমের মধ্যেই তিনি মারা গেছেন বলে ধারণা স্থানীয়দের। 

    শুক্রবার দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদরাসা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফারুক ভোলা পৌর শহরের আমানত পাড়ার বাসিন্দা। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা। স্থানীয়রা জানায়, লর্ডহার্ডিঞ্জ ফাজিল ডিগ্রি মাদরাসার নির্মাণাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কাজ করতেন ফারুক। দুই বছর ধরে তিনি মাদরাসার একটি কক্ষেই থাকতেন। 

    শুক্রবার ফজর নামাজ শেষে নাস্তা করে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। দুপুরে তাকে ডাকতে যান মাদরাসার পিয়ন। অনেক ডাকাডাকি করলেও সাড়া না মেলায় মাদরাসার অধ্যক্ষ ও স্থানীয় চৌকিদারকে খবর দেন তিনি। পরে থানায় খবর দিলে ফারুকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, স্ট্রোকজনিত কারণে ফারুকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ