ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ছাত্রলীগ নেত্রীর থাপ্পড় খেলেন ছাত্রলীগ নেতা

    ছাত্রলীগ নেত্রীর থাপ্পড় খেলেন ছাত্রলীগ নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ববিদ্যালয়ের বাসে সিট রাখাকে কেন্দ্র করে নিজ দলের কর্মীকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হল ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মাহজাবিনের বিরুদ্ধে। 

    কুমিল্লা নগরী থেকে বিশ্ববিদ্যালয়গামী বাসে এ ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর আলম।

    জাহাঙ্গীর আলম জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী। বুধবার সন্ধ্যায় বাস ছাড়ার আগে বন্ধুর জন্য খাতা দিয়ে সিট রাখেন জাহাঙ্গীর। ফাইজা এসে তার খাতা সিট থেকে ছুড়ে ফেলে দিয়ে অন্যজনকে সে সিটে বসায়। খাতা সরানোর কারণ জানতে চাইলে ফাইজা চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে জাহাঙ্গীরকে থাপ্পড় মারেন। 

    থাপ্পড় মারার বিষয়টি অস্বীকার করে ফাইজা বলেন, আমি অসুস্থ থাকায় সিটে বসেছি। সে (জাহাঙ্গীর) আমার সাথে খারাপ আচরণ করেছিল। আমি তার গায়ে হাত দেইনি। 

    এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ঢাকায় আছি, বিশ্ববিদ্যালয়ে আসলে যে দোষী তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে কেউ আমাকে লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ