ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

    নদীতে ডুবে যাওয়া ওই বৃদ্ধের নাম মো. শুকুদ্দি আলী (৬০)। তিনি সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর জামাদার পাড়া গ্রামের মৃত মো. আলতাব হোসেনের ছেলে। পেশায় তিনি একজন জেলে।

    বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মো. আলমগীর জাহান।

    স্থানীয় জেলেদের বরাত দিয়ে ওসি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে মহানন্দা নদীতে নৌকা ও জাল নিয়ে যায় জেলে শুকুদ্দি। কিন্তু প্রায় আধা ঘণ্টা পর আশেপাশের জেলেরা তাকে নৌকার ওপর দেখতে না পেয়ে আশেপাশে খোঁজ করতে থাকেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় স্থানীয়রা থানায় ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থল এসে মহানন্দা নদীতে দীর্ঘ ৪ ঘণ্টা অভিযান চালিয়ে সকাল ১১টায় জেলে শুকুদ্দির মরদেহ উদ্ধার করে।

    তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে নদীতে জাল টানতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে ওই জেলে মারা যেতে পারে। কোনো প্রকার অভিযোগ না থাকায় মৃতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ