ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ১০ জুন

    বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ১০ জুন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চন্দ্রগ্রহণের পর এবার আসছে সূর্যগ্রহণ। গত ২৬ মে চন্দ্রগ্রহণের দিন সুপার মুন ও ব্লাড মুন দেখা গিয়েছিল। এবার দুই সপ্তাহের মধ্যেই সূর্যগ্রহণ দেখা যাবে। এর ফলে অন্ধকারে ঢাকা পড়বে সূর্যের প্রায় ৯৪.৩ শতাংশ।

    আগামী ১০ জুন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। ফলে গ্রহণে ঢাকা পড়বে সূর্য। তবে কেবল একটা বলয় দৃশ্যমান থাকবে। একে বলে ‘রিং অব ফায়ার’। সহজেই অনুমান করা যায়, আকাশের কোলে কেমন সৌন্দর্য বিচ্ছুরণ করবে এই দৃশ্য।

    রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড ও উত্তর মেরু থেকে আগুনের বলয় দেখা যাবে। এর মধ্যে গ্রিনল্যান্ড থেকেই গ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করা যাবে। এছাড়া ইউরোপ ও এশিয়ার উত্তরাংশ থেকেও গ্রহণ দেখা যাবে। তবে সেখানে আংশিকভাবেই তা দেখা যাবে।

    সাধারণভাবে সূর্যের খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস গ্রহণ ছাড়াও এই বলয়গ্রাস গ্রহণ দেখা যায়। এ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে আগামী ৪ ডিসেম্বর। সেটিা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকার বিভিন্ন প্রান্ত ও প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের কিছু অঞ্চল থেকে সেটা দৃশ্যমান হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ