ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • কাঁঠালিয়ায় নিরাপদ খাদ্য পরিদর্শক সুরাইয়ার বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

     কাঁঠালিয়ায় নিরাপদ খাদ্য পরিদর্শক সুরাইয়ার বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আলোচিত নিরাপদ খাদ্য পরিদর্শক সুরাইয়া আক্তার বিউটিকে অপসারণের দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল নিয়ে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বুধবার (৯ নভেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ‍ ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘেরাও করে এ বিক্ষোভ মিছিল করেন তাঁরা। 

    এর আগে গত ৩০ অক্টোবর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক সুরাইয়া আক্তারের বিরুদ্ধে অনৈতিক ভাবে অর্থ গ্রহণের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন বাজারের খাদ্য ব্যবসায়ীরা অনৈতিক ভাবে নগদ টাকা ও খাদ্যপণ্য আদায়ের অভিযোগ আনেন এই নিরাপদ খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে।
     
    সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নজরে আসে। কর্তৃপক্ষ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। পরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে নিরাপদ খাদ্য পরিদর্শক  সুরাইয়া আক্তার বিউটিকে অব্যাহতি প্রদান করা হয়।

    ‍এদিকে বুধবার সকাল ১১ টায় তদন্ত কমিটির সভাপতি বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের ‍উপ পরিচালক মো. আব্দুস সোবাহান ও নিরাপদ খাদ্য অদিদপ্তর ঝালকাঠী জেলার অফিসার মো. নাজমুল ইসলাম আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্তে আসেন। ‍এসময় 

    শত শত ব্যাবসায়ী গণ স্বাক্ষর কৃত কাগজ জমা দেয় এবং মৌখিক ভাবে নিরাপদ খাদ্য পরিদর্শক সুরাইয়া আক্তারের চাদাঁবাজির কথা তুলে ধরেন। এসময় আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: উচ্ছাস আহম্মেদ আবির উপস্থিত ছিলেন।


    আসাদুজ্জামান সোহাগ/ ‍এইচকেআর  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ