ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
  • বিএনপি নাকি আমাদের ঢাকা থেকে বের করে দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি নাকি আমাদের ঢাকা থেকে বের করে দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সমাবেশ জনগণের ক্ষতির কারণ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

    মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তা‍ঁরা (বিএনপি) তো একটা ঘোষণা দিয়েছেন তখন কি হয় আমি জানি না। তারা নাকি লাখ লাখ লোক ঢাকায় আনবেন আগামী ১০ ডিসেম্বর। আমাদের ঢাকা থেকে বের করে দেবেন। তারা নাকি নতুন কিছু চিন্তা করছেন।

    ‘তাদের অনেক রণকৌশল থাকতে পারে। এগুলো তারা করবেন। কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট, কোনো ধরনের জনদুর্ভোগ বা ক্ষতির কারণ হলে নিরাপত্তা বাহিনী তাদের কাজটি করবে।’


    মন্ত্রী আরও বলেন, বিএনপি বিভিন্ন জায়গায় সভা-মিছিল ও বিক্ষোভ করছে। আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই। শৃঙ্খলা মেনে তারা (বিএনপি) যদি সবকিছু পরিচালনা করতে পারে তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু জনগণের দুর্ভোগ সৃষ্টি করে কিংবা চলাচলে বিঘ্ন ঘটে বা জানমালের ক্ষতি করে তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী তাদের কাজটি করবে।

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুদিন আগে তার এক আত্মীয় থানায় এসে রিপোর্ট করেছেন যে তাকে পাওয়া যাচ্ছে না। পরে তার লোকেশন দেখলাম তার এক বান্ধবীর বাড়ির কাছে গাজীপুরে। পরে মরদেহ পাওয়া গেলো। এটা আমাদের ইনকোয়ারিতে আছে। সঠিক তথ্য পেলে জানাবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ