ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চাঁপাইনবাবগঞ্জে ছেলের হাতে বাবা নিহত

    চাঁপাইনবাবগঞ্জে ছেলের হাতে বাবা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত মো. আব্দুল বারি (৫৫) চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। 

    এঘটনায় মৃতের পাষন্ড ছেলে মো. শাহিনকে আটক করেছে পুলিশ। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 


    স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রবিবার রাত সাড়ে ৯টার দিকে মৃত বারির বড় ছেলে মো. ফারুক হোসেনের স্ত্রী আল হামরাকে গালিগালাজ করছিলো শাহিন। এ সময় বাবা বারি শাহিনকে বাধা দেয়। এতে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাত ১০টার দিকে ছেলে শাহিন তাঁর বাবাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। খরব পেয়ে সদর থানা পুলিশ নিহতর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে ছেলের হাতে বাবা মৃত্যুর ঘটনায় ছেলে শাহিনকে আটক করা হয়েছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ