ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

    ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা চারদিন বন্ধ থাকার পর ভোলা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। রোববার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

    লঞ্চ মালিক সমিতি অঘোষিত ধর্মঘট প্রত্যাহারের পর লঞ্চ চলাচল স্বাভাবিক হলো।  এছাড়া দুইদিন বন্ধ থাকার পর বাস চলাচলও শুরু হয়েছে।

    এতে দক্ষিণাঞ্চলে মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। সকাল থেকে লঞ্চঘাটগুলোতে ভিড় জমিয়েছেন যাত্রীরা।

    এর আগে শনিবার (৫ নভেম্বর) দুপুর থেকে একই রুটে বাস এবং বিকেল সাড়ে ৩টা থেকে স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়।

    ভেদুরিয়া লঞ্চ ঘাটে, গন্তব্যমুখী যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে যাচ্ছে লঞ্চ-স্পিডবোট। একইভাবে বরিশাল থেকে ভোলার ভেতুরিয়া ঘাটে ভিড়ছে লঞ্চ।

    ভেদুরিয়া ঘাটের ইজারাদার প্রতিনিধি মাইনুদ্দিন বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল শুরু হয়, তবে তুললনামূলক যাত্রী কম। বেলা বাড়লে যাত্রী আরও বাড়তে পারে।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। স্বাভাবিক হয়ে উঠছে নৌপথ।

    গত বৃহস্পতিবার থেকে লঞ্চ-স্পিডবোট ও শুক্রবার সকাল থেকে বাস ধর্মঘট ডাক দেওয়া হয়েছিল। পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘটের ডাক দেওয়ায় বিপাকে পড়েছিলেন যাত্রীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ