ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার (০৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা কার্যালয়ের আয়োজনে এসব অনুষ্ঠান হয়।

    শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মঞ্চের সামনে এসে শেষ হয়। পরে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধু মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল।

    জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী, জেলা সমবায় কর্মকর্তা মো. আকরাম হোসেন, জয়নালপুর নারী উন্নয়ন সমবায় সমিতির ফরিদা খাতুন। পরে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়।


    জেলা সমবায় কার্যালয় জানায়, বাংলাদেশে সমবায়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯০৪ সালে অর্থাৎ এক’শ আঠেরো বছর আগে। বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯২ হাজার ৬৯২টি সমবায় সমিতি রয়েছে। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতি বছরের ন্যায় এবারও নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট, শিবগঞ্জ উপজেলার উদ্যোগে আড়ম্বরপূর্ণভাবে দিবসটি পালিত হচ্ছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ