ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে নলছিটিতে সমাবেশ

    হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে নলছিটিতে সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    হেফাজত ইসলামের দেশব্যাপী তাণ্ডবের প্রতিবাদে ঝালকাঠির নলছিটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের সাথির মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নলছিটি পৌরসভার মেয়র আবদুল ওয়াহেদ খানের নেতৃত্বে লকডাউনের মধ্যেই সমাবেশ করে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 

    সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নলছিটি পৌরসভার মেয়র আবদুল ওয়াহেদ খান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের আহ্ববায়ক দুলাল শরীফ ও যুবলীগ নেতা মামুন তালুকদার। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস, যুবলীগ নেতা খান মনিরুজ্জামান বিপ্লব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আলম মামুন লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অন্তু পালিত।

    সমাবেশে বক্তারা ব্রা²ণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের জ্বালাও পোড়াও, হামলা-ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। 

    এদিকে করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণের কারণে সরকার লকডাউনের আদলে সকল সভাসমাবেশ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে, অথচ নিয়ম ভেঙেই সমাবেশ করা হয় নলছিটিতে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ