ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • আগৈলঝাড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

    আগৈলঝাড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ১৬ হাজার ৮ শত ৬০জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ২০২১ ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

    উপজেলা হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার সকালে হাসপাতালের আঞ্চলিক প্রশিক্ষন হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। 

    এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মেডিকেল অফিসার ডা. সৈকত জয়ধর, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, এসআই আব্দুর রহমান, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মোঃ মিজানুর রহমান, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, সিনিয়র নার্স মৃদুলা করসহ প্রমুখ। 

    সভায় জানানো হয় আগামী ৫জুন থেকে ১৯ জুন পর্যন্ত উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৬ শত ৬৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১৫ হাজার ১ শত ৯৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য উপজেলার ১২১টি কেন্দ্রে ২৪২জন স্বেচ্ছাসেবক কাজ করবে বলেও সভায় জানানো হয়।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ