ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া
  • পাঙাশের কেজি ৭৫০ টাকা!

    পাঙাশের কেজি ৭৫০ টাকা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। ইলিশের পাশাপাশি পাঙাশের আমদানিও বেড়েছে। ফলে খুশি উপকূলীয় জেলেরা।

    মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা পৌর মাছ বাজারে ইলিশের পাশাপাশি নদীর বড় বড় পাঙাশ মাছ দেখা যাচ্ছে। পাঙাশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৫০ টাকা দরে। এবার উপকূলের মৎস্যঘাটগুলোতে ইলিশের সঙ্গে পাল্লা দিয়ে কেনা-বেচার ধুম পড়েছে পাঙাশেরও।

    পাঙাশ মাছের দাম এতো কেন, জানতে চাইলে খুচরা মাছ ব্যবসায়ী কামাল বলেন, ভালো জিনিস খেতে হলে দাম তো একটু বেশি দিতেই হবে। এটা চাষের পাঙাশ না। স্থানীয় নদীগুলোর পাঙাশ। এর স্বাদ যে কোনো মাছের চেয়ে ভালো। এ মাছে তেল অনেক। কোনো গন্ধও নাই। কম দামের পাঙাশে এক ধরনের গন্ধ থাকে। সামুদ্রিক মাছের প্রজনন মৌসুমে নদী ও সাগর মোহনায় মাছ সংরক্ষণের লক্ষ্যে সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে ও নদীতে বড় বড় পাঙাশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে।

    এনায়েত নামে এক ক্রেতা বলেন, আকারে বড় হওয়ায় ব্যবসায়ী বেশি দামে বিক্রি করছেন। এ মাছের কেজি ৭৫০ টাকা। নদীর ভালো পাঙাশ খেতে অনেক মজা।

    রশিদ নামে আরেক ক্রেতা বলেন, এ বাজারে আট থেকে ১৪ কেজি পর্যন্ত ওজনের পাঙাশ যেন সোনার দামে বিক্রি হচ্ছে। যদি ৭৫০ টাকা দিয়ে পাঙাশ কিনতে হয়, তাহলে ইলিশ কতো টাকা দিয়ে কিনবো? যাদের টাকা আছে, তারা মন চাইলে এ দামে কিনে নিয়ে যাবে। আমার মতো ক্রেতা এটা কিনবে না, এটা নিশ্চিত।

    মাছ বিক্রেতা বাঁধন বলেন, আমি দাম চাচ্ছি ৭৫০ টাকা। দেখি ক্রেতারা কত দাম কয়। কত দামে বিক্রি করবো এখনও ঠিক করিনি। রাত পর্যন্ত কী হয় দেখি। নদীর পাঙাশ বলে বেশি দামে কিনতে হয় আমাদের। বিভিন্ন খাবার হোটেলে এ মাছের চাহিদা রয়েছে।

    ৬ অক্টোবর রাত ১২টার পর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ