ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • টিকা না নিলে বেতন বন্ধ!

    টিকা না নিলে বেতন বন্ধ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় নাকাল বিশ্ববাসী। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় টিকা গ্রহণে নানা পদক্ষেপ নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এর ধারবাহিকতায় করোনা ভাইরাসের টিকা না নিলে জুলাই মাস থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ।

    বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে।

    মুখ্যমন্ত্রী কোভিড-১৯ নিয়ে গঠিত প্রাদেশিক টাস্কফোর্সের এক বৈঠকে করোনা ভাইরাসের টিকা বাধ্যতামূলক ঘোষণা করেন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টিকা নেওয়ার জন্য জুন মাস সময় দেন। এ সময়ের মধ্যে কেউ টিকা নিতে ব্যর্থ হলে তাদের বেতন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

    তিনি বলেন, 'আমরা কঠিন সময় পার করছি।কিছু কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে আমাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।' 
    টিকাদান কর্মসূচিতে তিনি প্রদেশজুড়ে ৩০০ মৌলিক স্বাস্থ্য ইউনিটকে নির্দেশনা দেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ