ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে পাঁচ শতাধিক অসহায়-দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে ‘কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন।

    রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভেলুমিয়া চর চন্দ্র প্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

    মেডিকেল ক্যাম্পে চক্ষু, দাঁত, ডায়াবেটিস, ফিজিওথ্যারাপি ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেয়া হয়। ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আলতাজুর রহমান কলেজের অধ্যক্ষ জাহানজেব আলম টিটু চৌধুরী, কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের সাধারণ  সম্পাদক হাসনাইন ইশতিয়াক বাবু, কার্যনিবাহী কমিটির সদস্য সুলতান মাহামুদ মঞ্জিল প্রমুখ উপস্থিত ছিলেন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ