ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • রচনা প্রতিযোগিতায় প্রথম হওয়ায়

    লালমোহনে জেলা পুলিশের সম্মাননা পুরস্কার পেলেন সাংবাদিক জসিম জনি

    লালমোহনে জেলা পুলিশের সম্মাননা পুরস্কার পেলেন সাংবাদিক জসিম জনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি কমিউনিটি পুলিশিং ডে এর রচনা প্রতিযোগিতায় জেলায় প্রথম হয়ে পুলিশের সম্মাননা পুরস্কার গ্রহণ করেছে। শনিবার কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে ভোলা জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় এ সম্মাননা তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। 

    কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে ভোলা পুলিশ সুপারের পক্ষ থেকে রচনা প্রতিযোগিতার আহবান করা হয়। এতে ক, খ ও গ বিভাগে ১জন করে ৩জনকে সম্মাননা জানানো হয়। ‘গ’ বিভাগে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভির লালমোহন প্রতিনিধি ও মো. জসিম জনি। এ বিভাগের রচনার বিষয়বস্তু ছিল “সামাজিক সমস্যা প্রতিরোধে কমিউনিটি পুলিশের ভূমিকা”শনিবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার। 

    সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সর্দার, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. শফিকুল ইসলাম, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ প্রমূখ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ