ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ছাত্রী অপহরণের ঘটনায় যেদিন মামলা সেদিনই উদ্ধার 

     ছাত্রী অপহরণের ঘটনায় যেদিন মামলা সেদিনই উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে এইচ.এসসি ১ম বর্ষের ছাত্রী অপহরণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে । অপহৃতা ছাত্রীর পিতা অনিল রায় বৃহষ্পতিবার উজিরপুর মডেল থানায় এ মামলা করেন । 

    এদিনই অভিযুক্তসহ অপহৃতা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। মামলা ও অপ্হৃতা ছাত্রীর পরিবার সুত্রে জানা যায় উপজেলার জল্লা ইউনিয়নের পীরেরপাড় গ্রামের অমৃত লাল সমাদ্দারের বখাটে ছেলে সজিব সমাদ্দার(১৭) ও কুড়ালিয়া গ্রামের অনিল রায়ের মেয়ে(১৭) শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজে একই ক্লাসে লেখা-পড়া করতো। 

    এরই সুবাদে তাদের মধ্যে পরিচয় হয় এবং ওই ছাত্রীর উপর লোলুপদৃষ্টি পড়ে বখাটে সজিবের। এরপর বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেয় ওই ছাত্রীকে। প্রস্তাব প্রত্যাখান করায় ছাত্রীর উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকে। এরই ধারাবাহিকতায় ১৮ মে  ছাত্রীকে বসতবাড়ীর সম্মুখ রাস্তা থেকে মুখ চেঁপে ধরে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। 

    ঘটনার ১৭ দিন পরে ৩ জুন উজিরপুর মডেল থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পরে তাৎক্ষণিক ভাবে পুলিশ অভিযান চালিয়ে কুড়ালিয়া গ্রামের ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুনিল ঢালীর বসতবাড়ী থেকে উজিরপুর মডেল থানার এস.আই কমল অভিযুক্ত সজিব সমাদ্দার ও অপ্হৃতা ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

    এ ঘটনায় অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান একটি অপহরণ মামলা নেয়া হয়েছে। ইতিমধ্যে অপহরণকারী বখাটে সজিবকে গ্রেফতার করা হয়েছে। এস.আই কমল জানান দুজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং অভিযুক্তকে আগামীকাল বরিশাল আদালতে প্রেরণ করা হবে ।এবং ছাত্রীকেও পরিক্ষা-নিরিক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হবে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ