ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • ‘কমিউনিটি পুলিশিং কার্যক্রমের প্রভাবে অপরাধ প্রবনতা কমে আসছে’

    ‘কমিউনিটি পুলিশিং কার্যক্রমের প্রভাবে অপরাধ প্রবনতা কমে আসছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের প্রভাবে অপরাধ প্রবনতা অনেক কমে আসছে। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের কারনে পুলিশের সেবা এখন জনগনের দোরগোড়ায়। সাধারণ মানুষের সাথে পুলিশের দুরত্ব অনেক কমে আসছে। এজন্য সমাজ থেকে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহসহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমেছে। 

    লালমোহন থানার আয়োজনে শনিবার (২৯ অক্টোবর) সকালে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি।

    এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে আধুনিক ও দক্ষভাবে কাজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এজন্য দেশ ও জনগনের স্বার্থে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। তাই পুলিশকে সকলেরই উচিত সহযোগিতা করা। পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগানে সমাজের সব শ্রেনি পেশার মানুষকে সাথে নিয়ে অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে কমউিনিটি পুলিশ। নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেজন্য পুলিশকে খেয়াল রাখার জন্য বলেন তিনি।    

    লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং এসআই মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী কমিশনার (ভ‚মি) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমূখ।   

    আলোচনা সভার পূর্বে লালমোহন থানার উদ্যোগে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি রাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড় হয়ে পূনরায় থানায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন এমপি শাওন।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ