ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ৫ লাখ গলদা চিংড়ির রেনু পোনাসহ  আটক ২০ 

    ৫ লাখ গলদা চিংড়ির রেনু পোনাসহ  আটক ২০ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে সাড়ে ৫ লাখ গলদা চিংড়ির রেনু পোনাসহ ২০ জনকে আটক করা হ‌য়ে‌ছে। এদের মধ্যে ৪ লাখ গলদা চিংড়ির রেনু পোনাসহ ১৯ জনকে নৌ-পুলিশ এবং দেড়লাখ রেনুপোনাসহ ১ জনকে উপজেলা প্রশাসন আটক করেছে।

    বৃহষ্পতিবার ভোরে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে চেকপোষ্ট বসিয়ে এ অভিযান চালায় বরিশাল সদর নৌ থানা পুলিশের সদস্যরা।

    সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, একটি ট্রাকে ২০ টি ড্রামে ভর্তি করে রেনুপোনাগুলো ভোলা থেকে খুলনার দিকে নেয়া হচ্ছিলো। এসময় অভিযান চালিয়ে ট্রাকে থাকা রেনুপোনাসহ ১৯ জনকে আটক করা হয়। আটককৃতরা জানিয়েছে প্রতি ড্রামে ২০ হাজার করে গলদা চিংড়ির রেনু পোনা রয়েছে। বিষয়টি মৎস বিভাগ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্হা  গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

    এদিকে বরিশাল সদর উপজেলা পরিষদের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরো দেড় লাখ গলদা চিংড়ির রেনুপোনা সহ একটি পিকআপ ও এক পাচারকারীকে আটক করেছে উপজেলা প্রশাসন।

    ব‌রিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনসার সদস্যদের সহায়তায় উপজেলা পরিষদের (থানা কাউন্সিল) সামনের সড়কে অভিযান চালানো হয়। এসময় পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকামুখী একটি পিকআপে ৫ টি ড্রামভর্তি  দেড়লাখ গলদা চিংড়ির রেনু পোনা পাওয়া যায়। পাশাপাশি এসময় ১ জনকে আটক করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ