ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চেইন চুরির অভিযোগে দুই নারী আটক 

    চেইন চুরির অভিযোগে দুই নারী আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে সোনার চেইন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় নৌবন্দর থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম।

    আটক দুই মহিলা হচ্ছেন, কুমিল্লার বাসিন্দা জাহানারা বেগম (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার বিলকিস আক্তার (৩৫)।

    থানার এসআই দোলা জানান, বরিশাল নৌবন্দর এলাকায় এক নারীর চিৎকার শুনে টহলরত পুলিশ গিয়ে অভিযুক্ত দুই মহিলাকে আটক করে। তখন ভূক্তভোগী জানায় দুই নারী তার গলার সোনার চেইন নিয়ে গেছে। অভিযোগের প্রেক্ষিতে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। 

    আটকদের কাছ থেকে দুপুর ৩টা পর্যন্ত কোন চেইন উদ্ধার করা সম্ভব হয়নি। দুই নারী পুলিশকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য দিচ্ছেন। জিজ্ঞাসাবাদে তারা একেক সময় একেক নাম-ঠিকানা বলছেন।

    ওসি নুরুল ইসলাম বলেন, আটক দুই নারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য উদঘাটন শেষে আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ