ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • মনপুরায় যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    মনপুরায় যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কেটে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

    বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা যুবদলের সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে ৪৪ পাউন্ড কেকে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর আগে সকাল ৮ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে যুবদলের নেতারা।

    পরে বিকেল সাড়ে ৫টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা যুবদলের সভাপতি জোবায়ের হোসেন রাজিব চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক লোকমান, যুবদল নেতা বাবুল, উপজেলা যুবলদল নেতা মো. হেলাল, উপজেলা যুবদলের মো. মনির মাতাব্বর, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাবেদ মাতাব্বর সহ বিএনপির নেতাকর্মীরা।

    এই সময় নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবীতে ও সাবেক সংসদ নাজিম উদ্দিন আলমের নামে স্লোগান দেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ