ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • তৃতীয় দিনের মতো ইশা ছাত্র আন্দোলনের গণস্বাক্ষর কর্মসূচি

    তৃতীয় দিনের মতো ইশা ছাত্র আন্দোলনের গণস্বাক্ষর কর্মসূচি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যথাযথ সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে বরিশালে তৃতীয় দিনের মতো গণস্বাক্ষর আদায় কর্মসূচি পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

    সংগঠনের মহানগর শাখার উদ্যোগে  বৃহস্পতিবার তৃতীয় দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই গণস্বাক্ষর আদায় কর্মসূচি পালিত হয়। 

    ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি আবদুল্লাহ-আল মামুন জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীতে গত ৩দিন ধরে গণস্বাক্ষর আদায় হচ্ছে। আগামী ৬ জুন পর্যন্ত মহানগরীরে গণস্বাক্ষর কর্মসূচি চলবে।

    এছাড়া আগামীকাল শুক্রবার থেকে ৬ জুন পর্যন্ত বিভিন্ন উপজেলায় গণস্বাক্ষর কর্মসূচি চলবে। আগামী ৭ জুন সংগঠনের মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষর শিট ও স্মারকলিপি প্রদান করা হবে। ১০ জুন বিভিন্ন উপজেলায় একই দাবীতে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান আবদুল্লাহ-আল মামুন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ