ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • জেলেপল্লি আর জলদস্যুদের নিয়ে নাটক

    জেলেপল্লি আর জলদস্যুদের নিয়ে নাটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমুদ্রের ঢেউ পাড়ে এসে আছড়ে পড়ে। কাছাকাছি একটি জেলেপাড়া থেকে বিলাপের সুর ভেসে আসে। মাছ ধরে জীবিকা নির্বাহ করে এ পল্লির মানুষজন। এই পল্লির কিশোর ছেলেটি তার বাবার হাত ধরে নদীতে গিয়েছিল। আর ফিরল লাশ হয়ে। এমন ঘটনা জেলেপল্লিতে প্রায় নিয়মিতই ঘটে থাকে।

    কিশোর রতনের প্রাণ এই সাগর কেড়ে নেয়নি। নিয়েছে জলদস্যুরা। গভীর সাগরে জেলে নৌকা থেকে তারা মাছ কেড়ে নেয়। বাধা দিলে কেড়ে নেয় সর্বস্ব। স্থানীয় প্রশাসন বলছে জলদস্যুদের ঠেকাতে রয়েছে তাদের নিয়মিত কোস্টগার্ড। নদীতে তাদের টহল বাড়ানো হয়েছে। কিন্তু তারপরও দস্যুদের উৎপাত ক্রমেই বাড়ছে। জেলেরা নিরাপত্তাহীনতা ভুগছে। দিনদিন জলদস্যুরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দরিদ্র জেলে সম্প্রদায়ের স্বপ্ন আর সুখ-দুঃখের গল্প নিয়ে গড়ে উঠেছে নাটক ‘জলপরি’।

    মাসুম শাহরিয়ারের রচনায় এটি নির্মাণ করেছেন হিমু আকরাম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, ঊর্মিলা শ্রাবন্তী করসহ অনেকে।

    নির্মাতা হিমু আকরাম জানান, আগামী শুক্রবার রাত ৮টায় ‘জলপরি’ প্রচার হবে আরটিভিতে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ