ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন ১৪ নভেম্বর

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন ১৪ নভেম্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ অক্টোবর) জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওক্কিল রহমান এই খবর নিশ্চিত করেছেন।

    নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে; চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ‍্এর আগে ১৩ সেপ্টেম্বর এই নির্বাচনে সীমানা জটিলতার অভিযোগ এনে উচ্চ আদালতে রিট পিটিশন করেন জেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসনের এক সদস্য প্রার্থী শামীমা জাহান সারা। ওই রিট পিটিশনের প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর জেলা পরিষদের নির্বাচন স্থগিতাদেশ দেন নির্বাচন কমিশন। ১৫ অক্টোবর আদালতের বিচারিক কাজ শেষে জেলা পরিষদের নির্বাচনের নিষেধাজ্ঞা প্রতাহার করা হয়।

    জেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওক্কিল রহমান বলেন; 'নির্বাচন কমিশনের উপ সচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত একটি কপি পেয়েছি। ওই পত্রে লিখা আছে, ১৪ নভেম্বর জেলা পরিষদের ভোট গ্রহনের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন। এ দিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ