ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা
  • ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বিদ্যুৎহীন পাথরঘাটা

    ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বিদ্যুৎহীন পাথরঘাটা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে বরগুনার পাথরঘাটা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গোটা পাথরঘাটা উপজেলা।

    কখন আসবে এর কোনো নিশ্চয়তা দিতে পারেনি বিদ্যুৎ কর্তৃপক্ষ।

    তবে ঘূর্ণিঝড় শিত্রাংয়ের প্রভাবে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ভান্ডারিয়া গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের  পাথরঘাটা জোনাল অফিসের ডিজিএম আ. ছালাম।

    এদিকে সকাল থেকেই বিদ্যুৎ সংযোগ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনিতেই ঝড়ের কারণে মানুষের জীবন যাত্রা স্বাভাবিক নয়, তার ওপর আবার বিদ্যুৎ নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার তথ্য সরবরাহের ক্ষেত্রেও গণমাধ্যম কর্মীদের বেগ পেতে হচ্ছে।

    পাথরঘাটার সিনিয়র সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ বলেন, বিদ্যুৎ না থাকায় আমাদের সংবাদ সংগ্রহ করে পাঠাতে বেগ পেতে হচ্ছে।

    তিনি জানান, রোববার থেকেই ঘূর্ণিঝড় শিত্রাংয়ের প্রভাবে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাস হচ্ছে। এ কারণে ভান্ডারিয়া গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ  আছে। লাইন চালুর চেষ্টা চলছে। ৩৩ কেভি লাইন চালু হলে পাথরঘাটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ