ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • স্মার্ট ফোন কিনে না দেয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

    স্মার্ট ফোন কিনে না দেয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্মার্ট ফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে নবম শ্রেণীর এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা পুলেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত শিক্ষার্থীর নাম রানা মিয়া (১৪)। তিনি ওই গ্রামের নাছির উদ্দিনের ছেলে এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

    এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রানা মিয়া কিছু দিন ধরে তার বাবা-মায়ের কাছে একটি স্মার্ট ফোন কিনে দেয়ার জন্য আবদার করে আসছিলেন। কিন্তু দরিদ্র বাবা-মা ছেলের দাবি মিটাতে ব্যর্থ হন। এতে অভিমান করে রানা মিয়া রাতে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ