ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভারতে মৃত্যু নামল ৩ হাজারের নিচে

    ভারতে মৃত্যু নামল ৩ হাজারের নিচে
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় বিপর্যস্ত ভারতে মৃতের সংখ্যা কিছুটা কমেছে। তবে বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৮৮৭ জনের। এই সময়ের মধ্যে সংক্রমিত হয়েছেন আরও ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জন।

    কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জনে। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৫৮৪ জন। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৭ লাখ ১৩ হাজার ৪১৩।

    গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। যা মঙ্গলবার ছিল ৯ হাজার ৪২৪ জন। করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৩৮৬ জন। মৃত্যু হয়েছে ১৩৫ জনের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ