ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

    কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ
    কাবাডিতে চ্যাম্পিয়ন ট্রফি জয়ের পর বাংলাদেশি খেলোয়াড়দের উল্লাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু কাপ কাবাডি প্রতিযোগিতায় ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে ফাইনাল খেলতে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণও হয়েছে অবশেষে। পিছিয়ে থেকেও কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে স্মরণকালে প্রথমবারের মতো কোনও ট্রফি জিতলো বাংলাদেশ কাবাডি দল।

    শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় পল্টন সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে প্রথমার্ধ খুবই বাজে কেটেছিল স্বাগতিকদের। আফ্রিকার দল কেনিয়া ১৮-১০ পয়েন্টে বিরতিতে গিয়েছিল অতিথি দলটি। প্রথমার্ধের পর দর্শকরা হতাশ হয়ে পড়েছিলেন।


    দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট নিয়ে প্রথমে সমতায় ফেরে। তারপর আস্তে আস্তে কেনিয়াকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে উপহার দিয়েছে আন্তর্জাতিক ট্রফি।

    লিগ পর্বে পোল্যান্ড, কেনিয়া, শ্রীলংকা ও নেপালকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছিল বাংলাদেশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ