ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চাঁপাইনবাবগঞ্জে দীঘিতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে দীঘিতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের বাসিন্দা মো. তরিকুল ইসলামের ছেলে আরাফাত ইসলাম (১৪) নামে এক শিক্ষার্থী বেলা ১২টার দিকে গোসল করতে নেমে ডুবে মারা গেছে। নিহত আরাফাত আলিনগর স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী। 

    পারিবারিক সূত্র জানায়, প্রতিবেশী কয়েকজন ছেলের সাথে নিকটস্থ কাজল দীঘিতে (কোপরা) গোসল করতে গিয়েছিল আরাফাত। সে ভালোভাবে সাঁতার জানতো না। দীর্ঘক্ষণ উঠে না আসায় তাঁর সঙ্গীরা  খোঁজাখুঁজি শুরু করেন।

    খুঁজে না পেয়ে স্থানীয় লোকজন কে জানালে  তাঁরা ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আরাফাতের মৃতদেহ উদ্ধার করেন। 

    এ ব্যাপারে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ