ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • সভাপতি বেলায়েত  সম্পাদক তালেব 

    দৌলতপুর চার্চ কলনীর নির্বাচন অনুষ্ঠিত 

    দৌলতপুর চার্চ কলনীর নির্বাচন অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার  দৌলতপুর চার্চ অব বাংলাদেশ কলনীর সমন্বয় সমিতির ৫ বছরের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার সকাল ৮ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত দৌলতপুর চার্চ অব কলনীর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৪৪ জন, মোট ভোটা কাস্ট হয়েছে ৩৭ টি, সভাপতি পদে ছাতা প্রতীক ২৯ ভোট পেয়ে মো. বেলায়েত জমাদার নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী সভাপতি পদে মো. ছেলামত পাটোয়ারী চেয়ার প্রতীকে ৮ ভোট পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে মো. আবু তালেব, ক্যাষিয়ার পদে নির্বাচিত মো. কাঞ্চন পাটোয়ারী , সদস্য পদে অলি উল্লাহ  তালুকদার ও মো. হাসান মিস্ত্রি নির্বাচিত হয়েছে।

    উল্লেখ্য, শুক্রবার চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর  চার্চ অব বাংলাদেশ কলনীর দৌলতপুর স্কুলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শাহিন হাওলাদার। তার সঙ্গে নির্বাচনের পোলিং ও পিজাইডিং মো.ফারুল আমিন, ও রিয়াজ দায়িত্বে ছিলেন।

    এ সময় চার্চ অব বাংলাদেশের প্রতিনিধি মো. ছায়েদ ফারাজি, চরমানিকা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সালাউদ্দিন, দক্ষিণ আইচা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সি, চরমানিকা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক সেলিম রানা, সাংবাদিক হাসান লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চার্চ কলনীর ভোটারগন উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ