ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সুন্দরগঞ্জে অটো রিক্সা চালকের লাশ উদ্ধার

    সুন্দরগঞ্জে অটো রিক্সা চালকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের খংগুয়ার বিল নামক স্থানে রাস্তার পাশে ধান ক্ষেত থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় অটো রিক্সা চালক খলিলুর রহমান (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার সকালে তা‍ঁর লাশ উদ্ধার করে। খলিলুর পাশ্ববর্তী শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের এনাতুল্লাহ্ ছেলে। 

    স্থানীয় স্কুল শিক্ষক মোজাফ্ফর হোসেন জানান, সকালে বাড়ি থেকে হাঁটতে বের হয়ে রাস্তার পাশে গিয়ে ধানক্ষেতে গলায় রশি পেঁচানো অবস্থায় খলিলুলের লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকি। স্থানীয় লোকজন ছুটে এলে তাকে দেখে। এরই মধ্যে স্থানীয় একজন তাকে সনাক্ত করতে পেয়ে তাঁর বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সনাক্ত করে। 

    পরিবারের দাবি অটো বাইক ছিনতাইকারি সিন্ডিকেট দলের সদস্যরা তাকে হত্যা করে অটো রিক্সা ছিনতাই করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তাঁর লাশ ধানক্ষেতে ফেলে রেখে অটো রিক্সা নিয়ে পালিয়ে গেছে কে বা কাহারা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ