ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • চরফ্যাশনে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

    চরফ্যাশনে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে কুলছুম বেগম (৩০) নামে এক গৃহবধূকে যৌতুকের জন্য  স্বামী এবং  শ্বশুর বাড়ীর লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    বুধবার (১৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্বশুর কাজল দালাল, ননদ ছালমা কে দক্ষিণ আইচা থানা পুলিশ আটক করেছেন। 

    কুলছুম বেগম শশীভূষণ থানা এলাকার আবদুল মজিদের মেয়ে। তিনি এক সন্তানের মা ছিলেন। এ ঘটনায় নিহতের  পরিবারের পক্ষ থেকে দক্ষিণ আইচা থানায় হত্যা মামলার আবেদন করা হয়েছে।

    নিহতর  পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলছুম বেগম সঙ্গে ছয় বছর আগে দক্ষিণ আইচা থানার চর মানিকা ৪ নং ওয়ার্ডের কাজল দালালের  ছেলে সাইফুল ইসলাম আক্তারের সাথে বিয়ে হয়।

    বিয়ের পর থেকে প্রায় যৌতুকের জন্য কুলছুমকে স্বামী,  শ্বশুরী, ননদ ও শ্বশুরী মারধর করতো। 

    বুধবার কুলছুমকে ফের মারধর করা হয়। এ সময় কুলছুমের মাথায় আঘাত লাগে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে দুপুরে তাঁর মৃত্যু হয়।

    নিহত পরিবার  জানান, বিয়ের সময় টাকা,  স্বর্ণালংকার ও আসবাবপত্র দেওয়া হয়েছে। এরপর স্ত্রী কুলছুমকে আরো যৌতুকের জন্য বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করা হয়। তাদের ঘরে তিন বছরের শিশু কণ্যা সন্তান আছে।

    দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখায়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শশুর কাজল দালালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ