ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ওয়ালেটে গাঁজা নিয়ে ঘুরছিলেন এলিন

    ওয়ালেটে গাঁজা নিয়ে ঘুরছিলেন এলিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়ালেটে মানুষ যেখানে মোবাইল ফোন আর টাকা-পয়সা রাখেন; সেখানে আসাদুল ইসলাম এলিন (২৯) নামের এক যুবক রাখেন গাঁজা। মঙ্গলবার রাতে ভোলার লালমোহনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের থানা সংলগ্ন এলাকা থেকে হাতের একটি ওয়ালেট ভর্তি একশত গ্রাম গাঁজাসহ এলিনকে আটক করে পুলিশ।

    গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই শক্তিপদ মৃধা সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আসাদুল ইসলাম এলিন লালমোহন পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মোতাহার উদ্দিন সড়কের মো. কামরুল ইসলাম মাস্টারের ছেলে। তাকে আটকের পর পুলিশ বাদী হয়ে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

    এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এলিনকে আটক করে। রাতে থানায় মামলা দায়েরের পর বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ