ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ভোলার মেঘনায় বস্তাবন্দি মরদেহ ‍উদ্ধার

    ভোলার মেঘনায় বস্তাবন্দি মরদেহ ‍উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে নৌ পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে।

    ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুজন মাঝি জানান, রাতে ফেরিঘাট সংলগ্ন পন্টুনের পাশে নদীতে ভাসমান অবস্থায় বস্তাবন্দি মরদেহ দেখতে পান দায়িত্বরত পুলিশ। পরে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।  

    মরদেহের এক হাত এবং এক পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে। শর্ট প্যান্ট এবং গেঞ্জি পরনে থাকা মরদেহটি তিন/চারদিন ধরে নদীতে ভাসমান ছিল বলে পুলিশের ধারণা।
    ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ