ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ 

    চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৫৪২ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের মিলনায়তনে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক ইস্যূকৃত স্মার্ট আইডি কার্ড ও সনদ বিতরণ করা হয়।

    উপজেলায় বর্তমানে জীবিত২৭৬ জন মুক্তিযোদ্ধা এবং প্রয়াত ২৬৬ জনসহ সর্বমোট ৫৪২ জন মুক্তিযোদ্ধা পারিবারিক উত্তরসূরীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট আইডি কার্ড ও সনদ পত্র প্রদান করা হয়।

    এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  মো. রুহুল আমীন। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো.আলাউদ্দিন।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন। এ সার্টিফিকেট ও আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেছেন। শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট কার্ড ও সনদ পত্র তুলে দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ