ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • চরফ্যাশনে সড়কে প্রাণ গেল দুই স্কুলছাত্রের

    চরফ্যাশনে সড়কে প্রাণ গেল দুই স্কুলছাত্রের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। শনিবার রাতে চরফ্যাশন-দুলারহাট সড়কের বশরত উল্লাহ চৌমহনীতে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলো-রাশেদ (১৪) ও আরমান (১৬)। আহত ব্যক্তির নাম ইসমাইল (১৫)।

    জানা যায়, কচুখালী স্কুলের তিন শিক্ষার্থী মোটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান নিহত হয়। অপর আহত রাশেদ ও ইসমাইলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাশেদ মারা যায়। অপর আরোহী ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক।

    সড়ক দুর্ঘটনায় নিহত রাশেদ ও ইসমাইল আমিনাবাদ কচুখালী বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ও আরমান আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

    চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, এ ব্যাপারে নিহত পরিবারের থানায় কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ