ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • সিইসির পদত্যাগের দাবিতে গাইবান্ধায় আ. লীগের সড়ক অবরোধ

    সিইসির পদত্যাগের দাবিতে গাইবান্ধায় আ. লীগের সড়ক অবরোধ
    উপজেলা পরিষদের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে নৌকার কর্মী সমর্থকেরা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না নৌকার কর্মী সমর্থকেরা। তারা স্থগিত ভোট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা ও প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) পদত্যাগের দাবিতে ফুলছড়ি উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।

    আজ বৃহস্পতিবার দুপুরে নৌকার কর্মী সমর্থকেরা দলে দলে ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে সড়কে এসে অবস্থান নেয়। এ সময় তারা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। বিক্ষোভ মিছিল নিয়ে তারা ফুলছড়ি-গাইবান্ধা সড়কের উপজেলা পরিষদের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ চলাকালে সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে। এ সময় নেতা কর্মীরা নির্বাচন কমিশনের ভোট স্থগিতের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

    অবরোধ চলাকালে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা শালু, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশসহ অনেকে।

    বক্তারা বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ভোটের কোনো অনিয়মের খবর না জানলেও ঢাকা থেকে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ভোট বন্ধ ঘোষণা করেছেন। কাকে খুশি করতে কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে তা খতিয়ে দেখা দরকার।

    এ সময় বক্তারা স্থগিত ভোট কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ