ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বোরকা পরে জামিন নিতে আদালতে, অতপর গ্রেফতার

    বোরকা পরে জামিন নিতে আদালতে, অতপর গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটি অপহরণ মামলায় বোরকা পরে অন্তবর্তীকালীন জামিন নিতে আদালতে হাজির হন এক ব্যক্তি। পরে পুলিশের সন্দেহ হলে তাকে গ্রেফতার করা হয়। বুধবার পাকিস্তানের লাহোর হাইকোর্টে এ ঘটনা ঘটে।  

    খালিজ টাইমসের খবরে বলা হয়, গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম সরফরাজ। তার বেশভুষা দেখে সন্দেহ হওয়ার পর তাকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বেরিয়ে আসে আসল সত্য।

    লাহোরের মিশ্রি সাহা এলাকায় বিয়ে করেছিলেন সরফরাজ। কিন্তু মেয়ের বাবা তার বিরুদ্ধে অপহরণের মামলা দেন। এদিন সেই মামলায় আগাম জামিন নিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। 

    গ্রেফতার হওয়ার পর সরফরাজ বলেন, মেয়ের পরিবারের সঙ্গে সংঘাত এবং গ্রেফতার এড়াতে বোরকা পরে আদালতে আদালতে হাজির হওয়ার সিদ্ধান্ত নেই। 

    এ ঘটনায় পুলিশ জানিয়েছে, সরফরাজের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ