ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চাঁপাইনবাবগঞ্জে গাড়ির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত

    চাঁপাইনবাবগঞ্জে গাড়ির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় গাড়ির নিচে চাপা পড়ে এক স্যান্ডেল ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্ৰামের রহনপুর-ভোলাহাট আঞ্চলিক সড়কের বোয়ালিয়া ভূমি অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। 

    নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্ৰামের মদলিস আলীর ছেলে আফজাল হোসেন (৫০)। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে রহনপুর-ভোলাহাট সড়কের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বোয়ালিয়া কাউন্সিল বাজারে স্যান্ডালের দোকান থেকে বাইসাইকেল যোগে বাড়ির দিকে যাবার পথে বোয়ালিয়া ভূমি অফিসের সামনে পৌঁছলে ভোলাহাট থেকে সোনাইচন্ডীহাটগামী একটি গরু ভর্তি ভুটভুটি গাড়ি তাকে ধাক্কা দেয়। 

    গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার মুঠোফোনে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ