ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • টিকটক ভিডিও বানানোর অপরাধে ‍আটক ৯

    টিকটক ভিডিও বানানোর অপরাধে ‍আটক ৯
    ছবি: সংগৃহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অশ্লীল ও অশালীন টিকটক ভিডিও বানানোর অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। বুধবার (০২ জুন) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

    এর আগে মঙ্গলবার (০১ জুন) সন্ধ্যায় নগরীর ভদ্রা পার্ক, পদ্মা গার্ডেন, জিয়া পার্ক ও আলিফ-লাম-মীম ভাটার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক নয়জনের মধ্যে তিনজন কিশোরী। এছাড়া একজন কিশোরও আছে। এদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

    আটক অন্য পাঁচজন হলেন, নগরীর ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার এসএম সিহাব ওরফে অন্তর (২৫), একই এলাকার মমিনুল ইসলাম (২৪), রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার শরিফুল ইসলাম (২০), রাজশাহীর এয়ারপোর্ট থানার বিরস্তইল এলাকার ইসতিয়াক আহমেদ ওরফে রিফাত (১৯) ও পবা উপজেলার বড় ভালাম এলাকার লালন শাহ (২৪)।

    পুলিশের কমিশনার জানান, অশ্লীল ও অশালীন টিকটক ভিডিও বানানোর অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ