ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে জিয়াউদ্দিন হায়দার
  • ইউপি চেয়ারম্যানের অপর্কমের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

    ইউপি চেয়ারম্যানের অপর্কমের বিচার চেয়ে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধার দূর্নীতি ও  সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাবেক পরিষদের চেয়ারম্যান গণরা। 

     বুধবার বেলা ১১ টায় শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে লিখিত পাঠ করেন বানারীপাড়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ.এম হাফিজুর রহমান মামুন। 

    তিনি বলেন, চেয়ারম্যান আব্দুল মন্নান বর্তমান সরকারের উন্নয়নের নৌকা প্রতিকের মার্কা নিয়ে নির্বাচনে জয়লাভ করে এখন স্বাধীনতা বিরোধী চারদলীয় জোটের সন্ত্রাসী নেতা কর্মীদের নিয়ে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। 

    চেয়ারম্যান মন্নান মৃধা পরিষদের দায়ীত্ব পালনকালে দূর্নীতি, স্বজনপ্রীতি, সংক্ষালঘুদের জোড়পূর্বক দেশ ত্যাগে বাধ্যকরন, সরকারের সম্পত্তি আত্বসাৎ করার মাধ্যমে আওয়ামী লীগের ভাবমূতি ক্ষুন্ন করে যাচ্ছে। 

    চেয়ারম্যানের এসব দূর্নীতির চিত্র তুলে ধরে এলাকাবাশীর পক্ষে মোঃ লাল হাওলাদার ও মোঃ হাফিজুর রহমান বাদী হয়ে জেলা প্রশাসক ও এল.জি.ই.ডি বরাবর দুইটি আবেদন দাখিল করেছে। 

    জেলা প্রশাসকের কাছে আবেদনের পরিপেক্ষিতে জেলা প্রশাসক কর্তৃক তদন্তে চেয়াম্যানের বিরুদ্ধে দূর্নীতির সত্যতা পেয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী অফিসার জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করেছেন । 

    অপরদিকে এলজিইডি কর্তৃপক্ষ তারাও চেয়ারম্যানের দূর্নীতির অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর সদস্য ভয়ে কেহ স্বাক্ষি দিতে পারছে না। 

    কালো টাকার প্রভাবে বিভিন্ন তদন্ত কর্মকর্তাদের কাজে অবৈধ পন্থায় বাধা গ্রস্থ করছেন। চেয়ারম্যানের এ সকল অপকর্ম সুষ্টভাবে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবী জানান। 

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন মন্টু, শ্রমীকলীগ নেতা মোঃ বজলুর রহমান,সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,মোঃ মিজানুর রহমান মিঠু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি  মোঃ ফারুক হোসেন,৫নং ওয়ার্ড সভাপতি আ,লীগ মোঃ বজলুর রহমান,মোঃ লালন হাওলাদার ও মোঃ নুর হোসেন হাওলাদার সহ এলাকার বিভিন্ন সংগঠনের সদস্যগণ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ