ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • চরফ্যাশনে সাড়ে ৫ কোটি টাকার জাল জব্দ

    চরফ্যাশনে সাড়ে ৫ কোটি টাকার জাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে কয়েকটি গোডাউনে অভিযান চালিয়ে ৫ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড।  

    রোববার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা সদরের জ্যাকব এভিনিউ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    জব্দকৃত জালের মধ্যে ৫ লাখ মিটার চরঘেরা জাল, এক লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৩ লাখ মিটার পাইজাল এবং ৮ টি বেহুন্দি জাল রয়েছে।

    এ সময় অবৈধভাবে জাল রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জেনের একটি টিম চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানকে সঙ্গে নিয়ে বাজারে অভিযান চালায়। এ সময় ৩ গোডাউন থেকে ৯ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ