ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • দৌলতখানে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

    দৌলতখানে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলার চরনেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলো- মহিউদ্দিনের মেয়ে জিহাদ (৩) ও গিয়াস উদ্দিনের মেয়ে কনিকা (৪)।   তাঁরা সম্পর্কে একে-অপরের ফুফাতো ভাই-বোন।

    স্থানীয় সুত্র জানায়, সকালে খেলা করার সময় সবার অগোচরে বাড়ির পাশের খালে ডুবে যায় কনিকা ও জিহাদ। পরে বাড়িতে অনেকক্ষণ ধরে শিশু দুইটিকে না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই খাল থেকে কনিকা ও জিহাদকে ভাসমান নিথরাবস্থায় উদ্ধার করা হয়। পরে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় শিশু দুইটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ