ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ভোলায় ৮ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা, দুই ট্রলার জব্দ

    ভোলায় ৮ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা, দুই ট্রলার জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে আট জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ট্রলার ও ২০০ মিটার জাল জব্দ করা হয়।

    রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান।

    চরফ‌্যাশন উপজেলার সিনিয়র মৎসস্য কর্মকর্তা মারুফ হোসেন বলেন, নিষেধাজ্ঞার তৃতীয় দিনে ভোরে উপজেলার সামরাজ ও বেতুয়া এলাকার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমানন্য করে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়। এছাড়া জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। ট্রলারের বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

    ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রি ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা করেছে সরকার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ