ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ‌'হযরত মুহাম্মদ সা.বিশ্বশান্তির স্মারক হয়ে আছেন এবং থাকবেন'

    ‌'হযরত মুহাম্মদ সা.বিশ্বশান্তির স্মারক হয়ে আছেন এবং থাকবেন'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বিশ্বশান্তি, ন্যায় ও মানবকল্যানের পথ প্রদর্শক এবং কল্যাণের প্রতীক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) উল্লেখ করে বলেন, ইসলাম শান্তির ধর্ম। রাসূলুল্লাহ সা. বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যে অসামান্য অবদান রেখে গেছেন তা সভ্যতার ইতিহাসে নজিরবিহীন। হযরত মুহাম্মদ সা. বিশ্বশান্তির স্মারক হয়ে আছেন এবং থাকবেন। 

    রোববার ( ৯ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ও ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের আয়োজনে ইসলামিক র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের মহাপরিচালক ড. সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, দে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি শফিউল্লাহ খান সুক্লা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট, মো. আব্দুর রাজ্জাক লাবু প্রমুখ। 

    অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১৭ জন শিক্ষার্থীদের পাগড়ী প্রদান করা হয়। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ও ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের আয়োজনে রক্তদান কর্মসুচী ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এর আগে সকালে বিশাল ইসলামিক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে ইনস্টিটিউট প্রাঙ্গনে আলোচনা শেষে দেশও জাতির কল্যানে মোনাজাত করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ