ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ডাকাত দলের হামলায় পেয়ারা ব্যবসায়ী নিহত

    ডাকাত দলের হামলায় পেয়ারা ব্যবসায়ী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ডাকাতের হামলায় জুয়েল রানা (৩১) নামে এক পেয়ারা ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (০৫ অক্টোম্বর) ভোর ৬টার দিকে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের এখলাসপুর-কুইচাঁগাঁড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

    নিহত জুয়েল রানার স্বজন আশরাফুল ইসলাম ও প্রতিবেশীরা জানান, জুয়েল রানা ভোর ৬টার দিকে তাঁর পেয়ারা বাগান নাচোলে যাচ্ছিল। এসময় একদল ডাকাত কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের এখলাসপুর-কুইচাঁগাঁড়া নামক জায়গায় তাঁর পথরোধ করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের আহমেদ। মুঠোফোনে তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে এবং নিহতের পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, হামলাকারী ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ