ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সরকারি টাকায় নাস্তা করে বিপাকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

    সরকারি টাকায় নাস্তা করে বিপাকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী
    ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বচ্ছ ব্যক্তিত্ব ও কাজের মানুষ হিসেবে বেশ পরিচিত বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা মেরিন। কিন্তু এবার তার বিরুদ্ধে সরকারি কোষাগার থেকে পরিবারের জন্য সকালের নাস্তার বিল মেটানো নিয়ে অভিযোগ উঠেছে। এ নিয়ে তদন্ত করছে ফিনল্যান্ড পুলিশ।

    ফিনল্যান্ডের বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগে বলছে, সরকারি টাকায় প্রধানমন্ত্রী তার নিজের ও পরিবারের সকলের নাস্তার বিল কেন মেটাবেন।

    জানা জান্য, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কেসারান্তায় প্রতি মাসে এ বাবদ ৩০০ ইউরো খরচ করা হয়েছে। ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ট্যাবলয়েডে এই খবর প্রকাশ হওয়ার পরেই ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। সমালোচনা শুরু হতেই ফিনল্যান্ডের পুলিশ ও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। তারা জানিয়েছে, সাধারণ মানুষের করের টাকায় অবৈধভাবে নিজের ও পরিবারের সদস্যদের নাস্তার খরচ প্রধানমন্ত্রী মিটিয়েছেন কিনা, তা তদন্ত করে দেখা হবে।

    যদিও প্রধানমন্ত্রী সানা মেরিন দাবি করেন, আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারাও এই সুবিধা ভোগ করেছেন। এক টুইটে পুলিশি তদন্তকে স্বাগত জানিয়েছে বলেছেন, তদন্ত চলাকালীন তিনি ওই সুবিধা নেওয়া বন্ধ রাখবেন। এমনকি এ ধরনের সুবিধা আইনবিরুদ্ধ হলে তা আর নেবেন না।

    ২০১৯ সালের ডিসেম্বরে ব্যাপক জনসমর্থন নিয়ে ফিনল্যান্ডের ক্ষমতায় আসার পর সানা মেরিনের সবচেয়ে বড় অস্ত্র তার স্বচ্ছতা। তার নেতৃত্বে ফিনল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণ রোধে নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছে ইউরোপের বিভিন্ন দেশ। মহাদেশটির মধ্যে ফিনল্যান্ডেই করোনার সংক্রমণ সবচেয়ে কম।

    বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মেরিন ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নারী ও বিবিসির বিচারে বিশ্বের সেরা ১০০ নারীর তালিকায় ঠাঁই পেয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ