ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মনপুরায় ১০টি পূজামন্ডপে অনুদান দিলেন এমপি জ্যাকব

    মনপুরায় ১০টি পূজামন্ডপে অনুদান দিলেন এমপি জ্যাকব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় ১০টি পূজামন্ডপে ব্যাক্তিগত তহবিল থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দিলেন এমপি জ্যাকব। এছাড়াও পূজামন্ডপে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ও বাড়তি সর্তকতায় প্রত্যেক পূজামন্ডপে উপজেলা প্রশাসনের উদ্যোগে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এবার বিচ্ছিন্ন এই দ্বীপ উপজেলায় ১০ টি পূজামন্ডপে পালিত হবে শারদীয় দুর্গা পূজা।

    রোববার ও সোমবার ১০ টি পূজা মন্ডপ পরিদর্শন শেষে প্রত্যেক পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে এমপি জ্যাকবের অনুদানের টাকা তুলে দেন উপজেলা আ’লীগের নের্তৃবৃন্ধ।

    এমপি জ্যাকবের অনুদানের টাকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ আহম্মদ, উপজেলা আ’লীগ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো. অলিউল্যাহ কাজল, হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজামউদ্দিন হাওলাদার, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া।
     
    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মো. বায়েজিদ কামাল, উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ছালাহউদ্দিন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মাতাব্বর, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন আজম, ছাত্রলীগ সভাপতি মো. শামসুউদ্দিন সাগর, সাধারণ সম্পাদক মো. সুমন ফরাজী, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, কৃষকলীগ সভাপতি আব্দুল খালেক কাঞ্চন সিকদারসহ উপজেলা আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ